প্রিয়জনের ছবি শেয়ারে পুরস্কার দিচ্ছে অপো

৪ জুলাই, ২০২১ ২০:৩৫  
জীবনের সবচেয়ে বিশ্বাসযোগ্য ও ভালোবাসার মানুষটিকে স্মরণীয় করে রাখতে ‘ট্রাস্টি রাস্টি’ ক্যাম্পেইন চালু করেছে ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান অপো। রোববার (৪ জুলাই) থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের অধীনে নিজের সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তির সাথে তোলা ছবি অপোর ফেসবুকে শেয়ার করতে হবে। ছবির সাথে অপোর কমেন্ট বক্সে লিখে দিতে হবে কেন ব্যক্তিটি আপনার পছন্দের। তারপর নিজের ফেসবুক ওয়ালে পোস্টটি পাবলিক করে শেয়ার দিতে হবে। শেয়ারের সময় লিখতে হবে #OPPOTrustworthiness #OPPOEidHappiness। বিশ্বাসযোগ্য মানুষটির সঙ্গে সবচেয়ে সুন্দর সেরা তিনজন ছবি শেয়ারকারী পাবেন অপো এনকো ডব্লিউ১১ ওয়্যারলেস ইয়ারফোন। এছাড়া, সম্প্রতি অপো তাদের জনপ্রিয় এফ১৯ প্রো স্মার্টফোন ও টিডব্লিউএস এনকো ডব্লিউ১১ ইয়ারফোনে ছাড়ের ঘোষণা দিয়েছে। এফ১৯ প্রো কিনলে দুই হাজার টাকা ও অপো এনকো ডব্লিউ১১ কিনলে এক হাজার টাকা ছাড় দেওয়া হবে। আর দুটি একসাথে কিনলে তিন হাজার টাকা ছাড়।